শনিবার, ৩০ মে ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নেচার ইনডেক্সে একাডেমিকে ১০ম, রসায়নে দ্বিতীয় জবি বসুন্ধরা শপিং মলে শত শত মানুষের সামনে যুবকের রহস্যজনক মৃত্যু যুদ্ধক্ষেত্রে এআই ব্যবহার ‘সভ্যতার জন্য হুমকি’: পোপ লিও, আসছে নতুন ইশতেহার ১২৭তম নজরুল জন্মজয়ন্তী ও তারুণ্যের ভাবনা পঞ্চগড়ে কোরবানির ঈদকে ঘিরে কামারশালায় ব্যস্ততা থাকলেও বিক্রি কম নতুন সরঞ্জামের প্রতিমন্ত্রীর উদ্বোধনে পঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা শুরু পঞ্চগড়ে ঈদের আগে সড়কে ধান-খড়, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসে আজ পবিত্র আরাফার দিন ঈদের বাস, ডুয়েট শিক্ষার্থীদের ‘অধিকার’ এর প্রশ্ন লালপুরে ফাঁকা রাস্তায় ডাকাতির সময় ৩ জন ডাকাত সদস্য আটক

জবি উপাচার্যের পদত্যাগ  চায় শাখা ছাত্রদল

তানিয়া শবনম, জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৬৫ মোট ভিউ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনার বিচার না হওয়া এবং শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি প্রদানে ব্যর্থতার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ দাবি করেছে শাখা ছাত্রদল।

সোমবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতারা।

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, গত ৫ মার্চ সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে তারা অভিযোগ পেয়েছেন। এ ঘটনায় প্রশাসনের কাছে বিচার দাবি করা হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, প্রশাসনের গাফিলতির কারণে হামলার সুষ্ঠু বিচার হয়নি।

আরও পড়ুন:স্বপ্ন থেকে সাফল্য: বসুন্ধরা কিংসের উত্থান গল্প

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি প্রদান নিয়েও দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। প্রশাসন জানুয়ারির মধ্যে বৃত্তি দেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি বলে দাবি করেন তিনি। এসব কারণে প্রশাসনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।

এসময় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনার বিচার চেয়ে প্রশাসনের কাছে আবেদন করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে প্রশাসনের দায়িত্বহীনতা স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে জবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার, মুস্তাফিজুর রহমান রুমী, মো. শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান, রবিউল আওয়াল, কাজী রফিকুল ইসলাম, নজরুল ইসলাম মামুন, তুহিনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital